আমাদের গল্প

আমরা চারজন এসেছি ভিন্ন ভিন্ন পথ থেকে, ভিন্ন পরিবার, ভিন্ন পেশা, ভিন্ন জীবনযাপন। কিন্তু একটা অভিজ্ঞতা আমাদের প্রত্যেককেই একইভাবে ছুঁয়ে গেছে, বাজার থেকে কেনা একটা পণ্য হাতে নিয়ে সন্দেহ হওয়া, “এটা আসল তো?” এই প্রশ্নটা মনে বারবার ফিরে আসা। কখনো টাকাটাই জলে গেছে, কখনো ক্ষতিটা হয়েছে কাছের কারও শরীরে বা সন্তানের ব্যবহারে। এই একই যন্ত্রণা আলাদা আলাদা সময়ে আমাদের প্রত্যেককে গিয়ে ঠেকিয়েছে একই জায়গায়।

বাংলাদেশের বাজারে যে পরিমাণ নকল আর ভেজাল পণ্য চলে, সেটা নিজেরাই বহুবার ঠকেছি বলে জানি। শুধু আমরা না, আমাদের চেনাজানা প্রায় সবাই কখনো না কখনো এই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। এভাবে ঠকতে ঠকতেই একসময় আমরা কিছু জায়গা চিনে ফেলি, যেখান থেকে সত্যিই আসল পণ্য পাওয়া যায়। আর সেখান থেকেই জন্ম নেয় একটা প্রশ্ন — এই খোঁজ যদি শুধু আমাদের নিজেদের মধ্যেই থেকে যায়, তবে যে অসংখ্য মানুষ আজও একই প্রতারণার শিকার হচ্ছেন, তাঁদের কী হবে?

একবার আমার জন্য Dr. Rhazes Kenzo F Soap খুঁজছিলাম। কয়েকটা ই-কমার্স সাইটে পণ্যটা লিস্টে আছে দেখলাম, কিন্তু অর্ডার করতে গিয়ে দেখি সবগুলো ওয়েবসাইটে স্টক আউট। আশেপাশের বড় ফার্মেসিতে গিয়েও পেলাম না। অথচ সাবানটা অত্যন্ত দরকার ছিলো। এই একই সমস্যায় রোজ কতজন পড়ছেন, সেটা তখনই প্রথম মাথায় আসে।

একইভাবে, শিশুদের অনেক পণ্যও এখন মুদি দোকান আর ফার্মেসিতে নকল হিসেবে বিক্রি হচ্ছে — ক্রেতারা এসব পণ্য আসল দামেই কিনছেন, না জেনেই। এই জায়গায় নিরব থাকাটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

কেনো RHOZEX?

সহজ কথায়, আমরা বিক্রেতা হওয়ার চেয়ে বেশি হতে চাই আপনার একজন ভরসার মানুষ। আপনার টাকাটা যেন নকলের পেছনে জলে না যায়, সেটাই আমাদের আসল লড়াই।

সর্বদাই আসল পণ্য সোর্স করি

“সে পণ্যে লাভ বেশি তাই বিক্রি করি” — এই নীতিতে আমরা নেই। আগে যাচাই করি আসল কিনা, তারপর আপনার কাছে পৌঁছায়।

দামটা যেন আপনার নাগালেই থাকে

আসল পণ্য মানেই যে অসম্ভব দাম হতে হবে, এমন না। ন্যায্য দামে সেই পণ্য আপনার হাতে দেওয়াটাই আমাদের কাজ।

খুঁজে না পেলে, আমরা খুঁজে দেই

যে পণ্যটা আপনি অনেকদিন খুঁজছেন, পাচ্ছেন না — বলুন আমাদের। আমরা অথেন্টিক সোর্স থেকে এনে আপনার কাছে পাঠানোর চেষ্টা করবো।

আপনাদের সহযাত্রী

একটাই লক্ষ্য — আপনাকে সঠিক পণ্যে ভরসা দেওয়া। কার্ডে ক্লিক করে পুরো পরিচয় দেখুন।

Umar Faruk

UMAR FARUK

সহ-প্রতিষ্ঠাতা, অপারেশনস প্রধান লেখক
Fatema Akter Munni

FATEMA AKTER MUNNI

সহ-প্রতিষ্ঠাতা, সোর্সিং লেখক
Mabia Akonda Jemi

MABIA AKONDA JEMI

সহ-প্রতিষ্ঠাতা, সোর্সিং লেখক
MM Islam Kajmi

MM ISLAM KAJMI

সহ-প্রতিষ্ঠাতা, সেলস লেখক

আপনার প্রয়োজনটা আমাদের জানান

কোনো পণ্য খুঁজে পাচ্ছেন না, বা নিশ্চিত হতে চান আসল কি না — সরাসরি যোগাযোগ করুন।

যোগাযোগ পেজে যান