রিফান্ড ও রিটার্নস পলিসি
সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬
০১
পণ্যের তথ্য ও দামের নির্ভুলতা
RHOZEX এ প্রদর্শিত পণ্যের দাম ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। তবে অনিচ্ছাকৃত টাইপিং ভুল বা সিস্টেম ত্রুটির কারণে মূল্যে বা তথ্যে গরমিল হতে পারে। এমন ক্ষেত্রে ভুল সংশোধন করার এবং অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার RHOZEX কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
০২
ব্যবহারকারীর দায়বদ্ধতা
অর্ডারের সময় সঠিক নাম, সচল মোবাইল নম্বর ও নির্ভুল ডেলিভারি ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক। ভুল তথ্যের কারণে ডেলিভারিতে সমস্যা হলে তার দায়ভার ব্যবহারকারীকেই বহন করতে হবে।
০৩
রিটার্ন ও রিফান্ড পলিসি
- নষ্ট বা ত্রুটিপূর্ণ পণ্য: পণ্য নষ্ট বা ছেঁড়া থাকলে পার্সেল হাতে পাওয়ার সাথে সাথেই আমাদের জানাতে হবে।
- ভিডিও প্রমাণ: অভিযোগের সত্যতা নিশ্চিত করতে আনপ্যাকিং-এর সময় ভিডিও ধারণ করে শেয়ার করতে হবে।
- পছন্দ না হলে: পণ্য ফেরত দেওয়া যাবে, তবে ফেরত পাঠানোর কুরিয়ার খরচ কাস্টমারকে বহন করতে হবে।
- পেমেন্ট: সার্ভিস মূলত ক্যাশ অন ডেলিভারি (COD) ভিত্তিক, তাই কাস্টমারের টাকা কাস্টমারের কাছেই থাকে। রিফান্ড জটিলতা নেই।
০৪
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
এই ওয়েবসাইটের লোগো, ডিজাইন, কন্টেন্ট, ছবি ও অন্যান্য যাবতীয় উপকরণ RHOZEX এর সংরক্ষিত সম্পদ। লিখিত অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট অননুমোদিতভাবে ব্যবহার আইনত দণ্ডনীয়।
০৫
শর্তাবলী পরিবর্তনের অধিকার
RHOZEX যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখে। বড় কোনো পরিবর্তন হলে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, নিয়মিত এই পেজটি চেক করার পরামর্শ দেওয়া হলো।